1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

চান্দিনায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তা কর্মী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। আঞ্চলিক এই কেন্দ্রটি কুমিল্লার চান্দিনা সদরে অবস্থিত।

 রোববার (২০ এপ্রিল) বিকেলে ওই আঞ্চলিক কেন্দ্রে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা কর্মীর নাম মো. মনির হোসেন (৫৫)। তিনি চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা।

 আঞ্চলিক কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে ওই অফিসে অবস্থান করছিলেন মনির হোসেন। দায়িত্ব পালনকালে বিকাল সাড়ে ৩টায় অফিসের একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় মনির। এসময় অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত পাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park