
জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা একটি বিখ্যাত উপজেলা। এই উপজেলায় বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর আলিম আল রাজী, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার শওকত আলী খান এর কারণে লাউহাটি বাজার প্রতিষ্ঠিত জনপ্রিয়তা লাভ করে।
আজ স্বাধীনতার মাস মার্চ মাসের ১ তারিখ ২০২৫।
বাজার মূল্য পরিদর্শন করতে লাউহাটি বাজারে গিয়েছিলাম।
প্রথমে গেলাম আমাদের পছন্দের মাছ বাজারে। সেখানে গিয়ে দেখতে পেলাম বড় রুই মাছ ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় বাইয়াম মাছ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি।
ছোট আনারস প্রতি পিচ ২৫ থেকে ৩০ টাকা। মৌসুমের শুরুতেই পাকা তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
খাদ্য শষ্যের মধ্যে ধান প্রতি মণ ১৬০০থেকে ১৬৮০ টাকা,
শরিষা প্রতি মণ ৩০০০ থেকে ৩১০০ টাকা, ভুট্টা প্রতি মণ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।
সবশেষে হাজির হলাম কাঁচা বাজারে। গিয়ে দেখতে পেলাম
পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি, আদা ১০০ টাকা কেজি, গাঁজর – টমেটে ১০ টাকা কেজি।