
প্রতিনিধি: দুমকী,পটুয়াখালী।
মোঃ বেল্লাল হোসেন লিমন
ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর ইসরাইল নৃশংস বর্বারোতিচ গণহত্যা ও অগ্রাসন বন্ধের দাবিতে দুমকীতে মানববন্ধন করেছেন বিক্ষিপ্ত জনতা ও সাধারণ শিক্ষার্থী। এসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে রোজ সোমবার ০৭-০৪-২০২৫ ইং তারিখে দুমকী উপজেলায় এ মানববন্ধন পালিত হয়। দুমকি সরকারি জনতা কলেজের সামনে থেকে দুমকি থানা ব্রিজ হয়ে বাজারের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট হয়ে। এই বিক্ষোভ মিছিল শেষ করা হয়। এ সময় দুমকি এসোসিয়েশন(ডুসা) সাফায়েত সাগরের সভাপতিত্বে ও সাধারণ শিক্ষার্থীর উপজেলা শিবিরের সভাপতি, মোঃ মাসুদ বলেন ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর ইসরাইল নৃশংস বর্বারোতিচ গণহত্যা ও অগ্রাসন চালিয়েছে তা তারা ভালো করে নাই আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং এই নৃশংস আগ্রাসন বন্ধের দাবিতে আজকের মানববন্ধন । বিভিন্ন কলেজ স্কুলের সাধারণ শিক্ষার্থীরাও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।