1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কলাপাড়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে কৃষকের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

পটুয়াখালীর কলাপাড়া ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন।
শনিবার বেলা ১১টা সময় খাপড়াভাঙ্গা গ্রামে জলকপাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক কৃষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় কৃষকেরা দাবি করেন, পাউবো’র ৪৭/৪ নং পোল্ডারের দক্ষিণ খাপড়াভাঙ্গা বেরিবাঁধ নির্মাণের সময় একটি ছোট্ট জলকপাট নির্মাণ করা হয়। যা দিয়ে বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন সমম্ভব না। এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকার মাছের ঘের তলিয়ে যায়।
কৃষক মোস্তাফিজুর রহমান জানান, পুরানো ছোট জলকপাট ভেঙ্গে বড় একটি জলকপাট নির্মাণ করলে কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের স্বার্থে সরেজমিনে গিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park