1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস – এক অনন্য প্রতিভার অধিকারী

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পঠিত

রিপোর্ট: কৃষিবিদ রসময় মন্ডল

বাংলা সাহিত্যে একবিংশপদী কবিতার প্রবর্তক কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি শুধু একজন কবি নন তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, শিল্পী, গবেষক ও একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এক অনন্য প্রতিভার অধিকারী। তাঁর রচিত একুশের একবিংশপদী ও তিনটি সমগাঠনিক সপ্তকে রচিত প্রটি লাইনে ২১ বর্ণের, প্রতিটি কবিতা ২১ লাইনের মোট ২১ টি কবিতা ধারাবাহিক ভাবে গত ২১শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে এখানে প্রকাশিত হয়েছে। গতকাল ছিল ২১ পর্বের শেষ পর্ব। আজ এখানে তুলে ধরা হলো কবি/ লেখক পরিচিতি।

প্রাণকৃষ্ণ বিশ্বাস ইংরেজি সাহিত্যে পড়ালেখা করে বাংলাভাষাতে লিখছেন কবিতা। তার কবিতায় ফুটে ওঠে গ্রাম বাংলার প্রতিচ্ছবি। কখনো রাজনীতি,  কখনো দেশমাত্রিকতা, আবার কখনো ইতিহাস ঐতিহ্য। লিখে চলেছেন মানুষের নানা সুখ দুঃখ নিয়ে। কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়নের লড়া গ্রামের বিশ্বাস বংশের এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। স্ব শিক্ষায় শিক্ষিত তাঁর মা বাবার নিকট থেকে তিনি তাঁর জন্ম সম্পর্কে যতটুকু যা জেনেছেন তা হলো ১৯৭৮সালের কোন এক চৈত্র মাসের শেষ বুধবার শুক্লাপক্ষে তাঁর জন্ম হয়। তাঁর জন্ম সম্পর্কে এর চেয়ে স্পেসিফিক আর কোন তথ্য তিনি পাননি। বাবা প্রয়াত কর্ণধর বিশ্বাস,  মাতা পারুল বালা বিশ্বাস। পাঁচ ভায়ের মধ্যে বয়স অনুযায়ী চতুর্থ প্রাণকৃষ্ণ বিশ্বাস। পেশাগত জীবনে তিনি ঝালকাঠি জেলার  রাজাপুর উপজেলাস্থ রাজাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপণায় নিয়োজিত রয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার। বাংলাদেশ নদীবন্ধু সমাজ নামক পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ কাজ করে চলেছেন এদেশের নদ-নদী সংরক্ষণের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তিনি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাহিত্যশৈলী, একটি সাহিত্য- সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক নব জাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে দৈনিক ঘটনার আড়ালে, দৈনিক নব অভিযান, গ্রামবাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম পত্রিকায় সুনামের সাথে সংবাদকর্মী হিসেবে কাজ করেছেন। কবি সাহিত্যিকদের জন্য সাহিত্যের এক অনন্য মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী সাহিত্যশৈলী এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে এক কন্যা  লিবার্টি বিশ্বাস কথামনি পঞ্চম শ্রেনিতে অধ্যয়নরত এবং পুত্র পারিজাত বিশ্বাস সাহিত্য প্রথম শ্রেণির ছাত্র । তাঁর প্রিয়তমা স্ত্রী শ্রীমতী মনীষা মণ্ডল, ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স- মাস্টার্স সম্পন্ন করে চাকুরী করছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে । অমর একুশে গ্রন্থ মেলায় এ পর্যন্ত প্রাণকৃষ্ণ বিশ্বাসের প্রকাশিত গ্রন্থ সাতটি। গ্রন্থগুলো যথাক্রমে ‘ হৃদয় নির্মাল্য’, ‘গানে গানে হৃদয়াঞ্জলি’, ‘নন্দিত প্রত্যয় ‘, ‘স্বপ্ন ছুঁয়ে যাই’, রক্তে ফোঁটা একুশ ‘, ‘দৃপ্ত দ্রোহ’, ‘নারী এক শৈল্পিক প্রাণ’।  শিক্ষানুরাগী প্রাণকৃষ্ণ বিশ্বাস তার গ্রামের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই দুইবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রাণ কৃষ্ণ শিক্ষা জীবনে তাঁর গ্রামের ১৪ নং সাচিয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন করে মালিখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মাধ্যমিক শিক্ষা সমাপন করেন। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন করে সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি গাজীপুর টিটি কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে এমএড সম্পন্ন করেন। প্রাণ কৃষ্ণ বিশ্বাস পিরোজপুরের পিরোজপুর ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেছেন। ভারতের বীরভূম জেলার শান্তিনিকেতনস্থ সীকম স্কীলস ইউনিভার্সিটি থেকে একজন পিএইচডি স্কলার হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর উপর গবেষণা করছেন পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য। তার শখ ভ্রমন করা, ইতোমধ্যে তিনি বাংলাদেশের সবকটি জেলা ভ্রমন সম্পন্ন করে ভারতের ৮ টি জেলা ভ্রমন করেছেন। অধ্যাপনা পেশা হলেও লেখালেখি তার নেশা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park