1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

একুশের একবিংশপদী কবিতা (প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ২১ টি কবিতা): ৯-ম পর্ব

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ৯/২১

একুশ এলো
–প্রাণ কৃষ্ণ বিশ্বাস

একুশ এলো আমার ভায়ের রক্তে রাঙানো পথ বেয়ে
একুশ এলো বীর বাঙালির আত্মদানের দাম দিয়ে।
একুশ এলো দৃপ্ত চেতন মায়ের ভাষার মান লয়ে
একুশ এলো আটই ফাগুনের ভাই হারা বেদন হয়ে।

একুশ এলো নাঙ্গা পায়ের প্রভাত ফেরীর দায় ছুঁয়ে
একুশ এলো শহীদ সেনার সম্মানে শির যায় নুয়ে।
একুশ এলো রফিক সফিক বরকতেরই প্রাণ দিয়ে।

একুশ এলো একুশ দিলো ইউনেস্কোয় অঙ্গীকার
একুশ দিলো মায়ের ভাষার আন্তর্জাতিক অধিকার।
একুশ দিলো ফল্গু ধারায় হাজার সুরের ঐকতান
একুশ দিলো সুচিৎকারে গল্প কথার শক্তি দান।

একুশ এলো পূর্ব বাংলায় উর্দুকে ওই পা’য় মাড়িয়ে
একুশ এলো আলী জিহ্নার ভাষণটিকে থমকে দিয়ে
একুশ এলো ভাষার প্রীতির চরম ত্যাগের দাম দিয়ে।

একুশ এলো এই চেতনায় সর্বস্তরে বাঙলা চাই
একুশ এলো গান কবিতায় গল্প কথায় পুরোটাই।
একুশ এলো ভায়ের স্মরণ দায় মুক্তির প্রার্থনা
একুশ এলো স্বপ্ন পূরণ মায়ের ভাষার মূর্ছনা।

একুশ আমারই আজন্ম ঋণ একুশই ভালোবাসা।
একুশ মহান একুশ অমর একুশ স্বাধীন ভাষা
লাল সবুজের ঐ পতাকায় স্বাধীন স্বপ্ন আশা।
………..
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park