1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

একুশের একবিংশপদী কবিতা (প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ২১ টি কবিতা): অষ্টম পর্ব

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ৮/২১

একুশের ঋণ
–প্রাণ কৃষ্ণ বিশ্বাস

মহান একুশ রাঙিয়ে দিলো বাংলা ভাষার পটভূমি
কাঁপিয়ে দিলো পাক শাসন একুশ তোমার চরণ চূমি।
অমর একুশ স্বর্গ ছেঁড়া বাঙালির ঐ বিজয় রথ
দেশ-জনতার ঐক্যগড়া মায়ের ভাষার মুক্তিপথ।

ভাষার একুশ খুলল যে ঐ বন্ধ কপাট একটানা
বীর বাঙালির আত্মদানে বাংলা পেলাম সবজনা।
একুশ মোদের মায়ের বুলি ভায়ের রক্তে হয় কেনা।

একুশ ঠিকই বদলে দিলো যারা উদাস চেতনহীন
মুখের ভাষা ধ্বংস নাহোক নাহোক জাতি পরাধীন।
একুশ যে মোর খুলে দিল বাঙালিদের কন্ঠস্বর
তাইতো ভায়ের আত্মত্যাগের চিরমহিমা ভাস্বর।

একুশ মোদের ফিরিয়ে দিলো মায়ের ভাষার গর্ব ঢের
বিশ্বজুড়েই একটি জাতির প্রকাশ আজি গৌরবের
মায়ের ভাষা বিশ্বসভায় দীপ্তি ছড়াক সৌরভের।

মহান একুশ অমর আজি বাঙলা ভাষা বিশ্বময়
বীর বাঙালির পরিচয় আজ বিশ্বমাঝে জ্যোতির্ময়।
সূর্য একুশ বায়ান্নেতে স্বাধীনতার ভিত গড়ন
একাত্তরে বাঙালিদের মুক্তিস্বাদ হয় গ্রহণ।

রফিক সফিক সালাম জব্বার বরকতের এ ঋণ
জাতির বিবেক করবে স্মরণ রাখবেই অমলিন।
ফেব্রুয়ারির একুশ তারিখ বাঙালিদের স্বর্ণদিন।
———–
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park