1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নবীনগরে ছুরিকাঘাতে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই, চালকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

মোঃরেজাউল হক রহমত
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির) মো: এন্তাজ মিয়ার ছেলে আরাফাত হাসান (১৬) নামে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে আহত করে মুখ গামছা দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে তার ব্যাটারী চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘন্টা দুয়েক খুঁজাখুঁজির পর তার সন্ধান মিললে আঘাতপ্রাপ্ত আরাফাতকে কাছের অলিউর রহমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার (৩০/১১/২০২৩) রাত আনুমানিক ১১ টায় রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পরে সলিমগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায়।
স্থানীয়রা জানায়, মাদকসেবী ও ছিচকে চোরেরা নেশার টাকা জোগাতে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। এই বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park