1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে চালক আহত!

  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

শেরপুরের ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে অটো চালক মো. আসাদুল আকন্দ (৫০) আহত হয়েছেন। শনিবার (৮জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অটো চালক উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের ছামছুল হকের ছেলে।

এলাকাবাসী ও থানার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১২টার দিকে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে আসাদুল আকন্দকে মারাক্তক আহত অবস্থায় তার চালিত অটোরিক্সা সহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল হাসপাতালে গিয়ে রোগীর খোঁজখবর নেন। পরে ওই অটো চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয়দের ধারণা, অটো চোরাকারবারি চক্রটি আসাদুল আকন্দের অটোরিক্সাটি ছিনতাই করতে তাহার শরীরে বিভিন্ন স্থানে ধারালো কোন কিছু দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেও তাকে পরাস্ত করতে না পেরে ধরাপড়ার ভয়ে চক্রটি তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই হাসপাতালে গিয়ে আহত অটোচালকের খোঁজখবর নেয়া সহ ঘটনাস্থল পরিদর্শণ ও অটো চোরাকারবারি চক্রটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীণ রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park