1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার এবং মাদক উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। ৬ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলার পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেনসিডিল, ৭২পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার মো: দবিরুল ইসলামের ছেলে মো: জীবন ইসলাম (২৪) কে ২৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। একই সাথে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২৪) কে ৩৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করে। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মো: ফজির উদ্দিনের ছেলে মো: আবু জাফর ওরফে সাদ্দাম (৩২) কে ১শ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। একই সাথে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিল সহ ধনতলা গ্রামের সমির উদ্দিনের ছেলে মো: মসিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম বুলেট (৩৫) কে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ ঢোলারহাট ইউনয়নের মাধবপুর এলাকায় অভিযানে রুহিয়া থানার হাচিপ আলীর ছেলে মো: বিপ্লব আলী (২৩) ও অত্র থানার মধুপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: শাহিন (২০) কে ১১০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও সদর থানায় ৩টি, পীরগঞ্জ থানায় ১টি, রানীশংকৈল থানায়-১টি, হরিপুর থানায় ১টি ও রুহিয়া থানায় ১টি সহ মোট ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park