1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

মার্শাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি।

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন হবে মোদের সহনশীলতা” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বন্যা, খড়া ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় এবং পরিবেশ রক্ষায় ও দূষণ রোধে বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, প্রয়োজন ছাড়া গাছ না কাটা সহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
সভায় পরিবেশ দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park