
সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ৩/২১
বৈরী বাংলার শুদ্ধতায়
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
কইলে কথা পাইবে ব্যাথ্যা এইনা দেশের পোলাপাইন
যাইতে কইলে বামের দিকে দৌড়ে যাইবে হোজা ডাইন।
বাঙলাতে হেই কইলে কথা ভুলভালটা ক্যায় না কয়
লেখায় হ্যারা বড্ড পাকা পড়তে দিলেই পাইবা ভয়।
হ্যারা যা কয় হোট্টোবেলায় পড়ছে ইন্টারগার্ডেনে
ফটফটাইয়া ইংজিরি কয় বাহের খুশি মায়ে হোনে।
গরুর গ আর ঘোড়ার গহ চহ জহ ব্যায়াকই চেনে।
হুনছি হেথায় হ্যায়চা কথা ঘ্যাস বিক্রেতা মফিজ বাই
গুরছে মাতা বনবনিয়ে কিসের ধারায় আরাম পাই।
লনসেন্সটা কয় কি হোনো হ্যায় নাকি হেড মাস্টোর
কিতার কথা কাড্ডে কমু হিন্দি হুনলে ওয়ান মোর।
ভাষার লড়াই এ দেশেতে ভারত বাংলায় চর্চা তার
শুদ্ধ বাংলা পশ্চিমেতে মোগো দেশে নেই জোরদার
হোমানেতে হকল ভাষায় হচ্ছে চর্চা কাম কারবার।
শুদ্ধ সুরের কথায় গানে ভাষার পরিচর্যায় সুখ
আমার মধুর মায়ের ভাষায় বিমোহিত বিশ্ববুক।
সর্বত্রই শুদ্ধ ভাষা প্রচলন হোক নিয়ম মাফিক
বাঙলা ভাষার গবেষণায় থাকুক সবে আন্তরিক।
এই দেশেরই মধুর ভাষায় সবাই মায়ার বাঁধনে
বিশ্ব জাতির লাগবে চমক শুদ্ধ ভাষার বয়ানে
ভাষার লড়াই চির সার্থক মায়ের ভাষার সম্মানে।
…………..
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ