1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

হ্নীলা মরিচ্যাঘোনার শফিক ডাকাত ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজসহ র‌্যাব-১৫ এর হাতে গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট :

র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২৪ তারিখ অনুমান ০৫.২০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা হতে দেশীয় তৈরী ০১টি এলজি, ০২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিস্তারিত পরিচয় – মোঃ শফিক (৩২), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত ছবুরা খাতুন, সাং-মৌলভীবাজার মরিচ্যাঘোনা, ১নং ওয়ার্ড, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শফিক টেকনাফের মৌলভীবাজারস্থ কম্বনিয়াপাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী। এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park