1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার!স্বামী আটক

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:-

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বংশিরদিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। ঘটনায় তাঁর স্বামী মো. নিশিদকে আটক করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এই তথ্য জানিয়েছেন। সোনিয়া আক্তার শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।

সোনিয়ার স্বজনদের অভিযোগ, স্বামী নিশিদ পরকীয়া করতেন। এ নিয়ে সংসারে অশান্তি হতো। তা ছাড়া বিদেশে যাওয়ার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন তিনি। আগেও সোনিয়ার পরিবার তাদের খরচে স্বামীকে ঘর করে দেওয়াসহ বিদেশে পাঠায়। কিন্তু নিশিদ কাউকে না জানিয়ে দেশে চলে আসেন। এখন আবারও বিদেশে যাওয়ার জন্য টাকা না দেওয়ায় সোনিয়াকে নির্যাতনে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালায় নিশিদের পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হবে। সোনিয়ার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের প্রমাণ এলে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

ওসি আরও বলেন, আটক নিশিদের দাবি, তাঁর স্ত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশী বা পুলিশ গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park