1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নববর্ষে এক ভিন্নধর্মী কবিতা – প্রাণ কৃষ্ণ বিশ্বাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পঠিত

এক নববর্ষে
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

প্রথমা’র সাথে দেখা এক নববর্ষে
পুরো দিন দুজনায় কেটে যায় হর্ষে।
প্রথম দেখাতেই প্রথমার প্রেমে বশ
পাড়া জুড়ে গুঞ্জন অপবাদ অপযশ।

সমাজের চোখে দোষী প্রথমা প্রথমে
মাথা খেলো ছেলেটির জনরব হরদমে।
প্রথমার বাপেরে শেসে দেয় সুধীজন
বিয়ে দাও মেয়েকে নতুবা দাও শাসন।

মেধাবী প্রথমা’র পড়ালেখা যায় থেমে
দারুণ এক প্রতিভার দুঃখ আসে নেমে।
অপরাধী আমি তবু দোষে তাকে বিশ্ব
সেই থেকে আমার এই আমিটাই নিঃস্ব।

একদিন শোনা গেলো শোরগোল হর্ষে
প্রথমা’র বিয়ে হলো এক নব বর্ষে।
চারিদিকে শূণ্যতা বিষাদের পৃথিবী
প্রথমা বর পেলো মস্ত আইনজীবী।

দুটি প্রাণ অসহায় সমাজের কিবা দায়
জীবন যুদ্ধে পুঃণ দু’জন দু’দিকে ধায়।
আসা যাওয়া প্রথমা’র শুভ নববর্ষে
সেই স্মৃতি জাগে বুকে জাগে উৎকর্ষে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park