1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের যুগল ছড়া

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

ঈদের ছড়া-১

ঈদ মোবারক
__প্রাণকৃষ্ণ বিশ্বাস

ঈ- ঈদ মোবারক ঈদ মোবারক মিষ্টি মধুর সুর
দ- দলে দলে চাঁদ দেখে মন খুশিতে ভরপুর ।

মো- মোদ্দা কথা অপার খুশির বান ডেকেছে আজ
বা- বাহারী সব কারুসাজে ঈদের রঙিন সাজ।
র- রমজানের ওই সিয়াম সাধন রোজা শেষে ঈদ
ক- কত খুশির আবেশ চোখে ভাঙছে নিশি নিদ।
———–
ঈদের ছড়া-২

ঈদ
__ প্রাণকৃষ্ণ বিশ্বাস

সিয়াম সাধন ত্রিশ দিবস
রোজা হলো শেষ
বিশ্ব জুড়ে ছড়িয়ে গেলো
ঈদের খুশির রেষ।

চাঁদের হাসি ফুলের সুবাস
শিশুর খুশি ভরা
ঈদের দিনের নানান আবেশ
নানান রূপে ধরা।

ঈদ আনন্দ সবার ঘরে
মধুর কোলাকুলি
সবার মুখে ঈদ মোবারক
হাজার খুশির বুলি।

কোর্মা পোলাও ফিন্নি পায়েস
ঐতিহ্য এই ঈদে
ভোগের চেয়ে ত্যাগী হয়ে
হই যে সাদাসিদে।

ঈদের এমন খুশির দিনে
একটা শপথ চাই
ধনী গরীব জাতি ধর্মে
নাই ভেদাভেদ নাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park