1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃরাসেল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। আটক করা হয় ৮ জনকে।
শনিবার রাতে ও রবিবারে বিভিন্ন সময়ে সদর উপজেলার কালিসীমা গ্রামে এ সংঘর্ষে হয়। এ সময় দুই পক্ষের দাঙ্গাবাজরা বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছে।
খোঁজ নিয়ে জানা যায়, নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠীএকটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য আরজু মিয়া। অনেকদিন ধরে তাদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে শনিবার রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রবিবার বিভিন্ন সময়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park