1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কলাপাড়ায় পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন কারাগারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কলাপাড়ায় পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন কারাগারে
কলাপাড়ায় পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন কারাগারে
কলাপাড়া প্রতিনিধি: কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লাসহ ৪ জনকে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।

জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ. বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিসহ ৫৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা শতাধিক আসামি করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ অনেকেই জামিনে রয়েছে।

আসামিরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।

এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামিদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park