1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কালিয়াকৈরে সড়ক ও ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাজার রোড, কালিয়াকৈর বাস স্টেশন জামে মসজিদ থেকে ফুলবাড়িয়া স্টেশন পর্যন্ত মহাসড়কের দুই পাশে, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফ্লাইওভারের নিচে, মহাসড়ক, লোকাল লেন ও ফুটপাতে, খাড়াজোড়া এলাকায় ফ্লাইওভারের নিচে, পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের দুই পাশের লোকাল সড়ক ও সফিপুর বাস স্টেশন এলাকায় ফ্লাইওভারের নিচে, লোকাল সড়ক ও ফুটপাতে কয়েক শ ভাসমান দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে একটি চক্র। এসব ভাসমান দোকান থেকে প্রতিদিন ১০০ টাকা থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অনুসন্ধানে জানা যায়। প্রতিদিন সন্ধ্যায় চাঁদাবাজদের নিযুক্ত প্রতিনিধি এসে এসব ভাসমান দোকানিদের কাছ থেকে চাঁদা আদায় করে বলে সফিপুর ফ্লাইওভারের নিচের এক ভাসমান দোকানি জানান। এসব ভাসমান দোকানের কারণে নির্বিঘ্নে

মহাসড়কে যানবাহন চলাচল করতে পারে না।

যানজট ও সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা। দোকানের কারণে পথচারীরা নির্বিঘ্নে ফুটপাতে যাতায়াত করতে পারে না। এসব এলাকায় ভাসমান দোকানের কারণে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লোকাল সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনকে বাধ্য হয়ে মহাসড়কে চলাচল করতে হয়। অবৈধভাবে মহাসড়কে চলাচল করায় অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় এসব দেখার কেউ নেই। তিনি মহাসড়ক, লোকাল লেন, ফুটপাত ও ফ্লাইওভারের নিচে দোকান বসিয়ে চাঁদা আদায় বন্ধের দাবি জানান।

নাওজোর হাইওয়ে থানার ওসি মো. শাহাদত হোসেন বলেন, খুব দ্রুত এসিল্যান্ডের সঙ্গে কথা বলে বড় ধরনের অভিযানের মাধ্যমে মহাসড়ক, ফুটপাত, লোকাল লেন ও ফ্লাইওভারের নিচ থেকে ভাসমান দোকানগুলো অপসারণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park