1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

টাকার ভাগবাটোয়ারা নিয়ে নবীনগরে বালুমহালে গুলাগুলি

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মোঃ রেজাউল হক রহমত,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউপি এলাকার ধরাভাঙ্গা গ্রামে সোনাবালুয়া ঘাটে গোলাগুলির ঘটনা ঘটেছে।

রবিবার (১৭/১২/২০২৩ ইং) আনুমানিক সন্ধ্যা ৫ টা ১০ মিনিটের দিকে মেসার্স মুন্সি এন্টারপ্রাইজ কোম্পানির বালু মহালে কর্মরত শ্রমিকদের উপর নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল হক সিকদার গ্রুপের লোকজন ০৩টি স্পিডবোট ও ০২টি বড় ট্রলারে করে উল্লেখিত স্থানে আকস্মিক হামলা করে।

হামলায় চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় পাইপ গান দিয়ে ফাঁকা গুলি ছিটায়। উক্ত হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধরা যথাক্রমে ১। সোহেল (৩৫) পিতাঃ রইস মিয়া সাং মুক্তারামপুর বড়িকান্দি, ২। মকবুল (৪৫) পিতাঃ মৃত ফজলু মিয়া সাং ধরাভাঙ্গা, ৩। তামিম (২৮) পিতাঃ বাবুল মিয়া সাং বড়িকান্দি সকলেই নবীনগর উপজেলার বাসিন্দা।

আহতদের মধ্যে সোহেল ও তামিম নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মকবুল উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বিশেষ সুত্র থেকে জানা যায় বালু মহালের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মাঝে এই দ্বন্দ্ব সংগঠিত হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park