1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রতারণার ফাঁদে অসহায় প্রবাসীর স্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর জিগাতলা গ্রামের মামলাবাজ প্রতারক কালা মিয়া প্রতারণার ফাঁদে পরে বিদেশ প্রবাসী আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীন স্বামীর কষ্টার্জিত সহায় সম্বল হারাতে বসেছে। ইতিমধ্যেই মিথ্যা মামলার ফাঁদে ফেলে ঐ প্রবাসীর স্ত্রী শিলা পারভীনের কাছ থেকে ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক কালা মিয়া। শিলা বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে কালা মিয়ার নিজস্ব কোন জায়গা জমি ছিলনা। সে কারনে আজাদ মিয়ার ক্রয় করা জমিতে অস্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেন বিদেশ প্রবাসী আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীন। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক কালা মিয়া নিজেই জমিটি ক্রয় করিয়াছে বলে দাবী করে আসছে। এই নিয়ে কয়েক দফা গ্রাম্য শালিশ দরবার হয়েছে। অবশেষে প্রতারক কালা মিয়াকে ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা দিয়ে ঐ জমি প্রতারক কালা মিয়ার দখল থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই প্রবাসীর স্ত্রী শিলা পারভীনকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয়ভীতি এবং মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে কালা মিয়া। এ নিয়ে প্রবাসীর স্ত্রী একটি মামলাও করেন কালা মিয়ার বিরুদ্ধে। ফলে কালা মিয়া ক্ষিপ্ত হয়ে প্রবাসীর মেয়ে আজমিরাকে রাস্তায় একা পেয়ে বেধরক মারপিট করে। এতে করে আজমিরা মারাত্মকভাবে আহত হয়। তাকে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার মা শিলা পারভীন জানান চিকিৎসা শেষেই এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। প্রতারক কালা মিয়া মা মজিদা বেগম অভিযোগ করে বলেন আমার ছেলে মোটেও ভালো না। সে নিজের স্বার্থের জন্য আমাকেও খুন জখম করে প্রবাসী ঐ পরিবারের উপর দোষ চাপাতে পারে। আপনারা ব্যাপারটি একটু সু-নজরে দেখবেন।

সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ, জামালপুর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park