1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কক্সবাজারের রামুতে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মুসলিম পাড়া এলাকায় মৃত আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি প্রায় ২৪ ঘণ্টা অচেতন অবস্থায় ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারজনকে হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সরওয়ার বলেন, পরিবারের ছেলে নিয়ামত উল্লাহ স্যানিটারি দোকানে কাজ করে। সে কাজে না যাওয়ায় দোকানের পক্ষ থেকে বারবার ফোন করা হলেও সাড়া না পেয়ে দোকানের এক কর্মচারী বাড়িতে খোঁজ নিতে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। এরপর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবারের সদস্য মনির আহমদ বিদেশ যাওয়ার জন্য ভিসার টাকা হিসেবে দেড় লক্ষ টাকা বাড়িতে এনেছিল। দুর্বৃত্তরা খাবারে চেতনানাশক মিশিয়ে সেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বর্তমানে মা খাতিজা বেগম, নিয়ামত উল্লাহ, মনির উদ্দিন ও মেয়ে নাবিলা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সুস্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park