1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

হাতিয়ায় নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুই বাড়িতে লুট

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া নোয়াখালী.

হাতিয়া উপজেলার তমরোদ্দি ফাঁড়ি থানা সংলগ্নে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুই হিন্দু বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার দু’টি।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও প্রতিবেশীদের থেকে জানা যায়, গতকাল দুপুরে দুইজন অপরিচিত নারী বোরকা পরিহিত অবস্থায় তাদের বাড়িতে ঢুকে। পরে বাড়ির মহিলাদের সাথে কথা বলাবস্থায় হঠাৎ পানি খাওয়ার জন্য বলে। পরে টিউবওয়েল থেকে পানি পান করে পাকঘরের পাশ হয়ে চলে যায়। পরক্ষণে বিপ্লবদের বাড়ির বিপ্লব ও তার স্ত্রী টিউবওয়েল থেকে পানি এনে দুপুরের খাওয়ার শেষে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ঝিমানো ভাব না কাটায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে বাড়িতে এসে বিশ্রাম নিতেই ভোর হয়ে। আশপাশ থেকে আওয়াজ উঠার পর তারা উঠে দেখে আলমারি সহ সবকিছু এলোমেলো।

ভুক্তভোগী পিংকি রাণী বণিক জানান , সোমবার দুপুরে তারা খাবার খাওয়ার পর তার স্বামী বিপ্লব বনিক অসুস্থ হয়ে পড়ে । তখন সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে আসে। রাতে আমরা গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ি। সকালে দেখি আলমারি খোলা। কোনো মালামাল নাই, সব নিয়ে গেছে। সে জানায়, অপরিচিত ঐ দুই নারী সম্ভবত টিউবওয়েলে নেশা জাতীয় কিছু দিয়ে গেছে। যার ফলে আমাদের এই সর্নাশ। সে আরো জানায়, রাতে যখন তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন রান্নাঘরের জানালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে এবং মাঝখানের লোহার দরজা ভেঙে তারা মূল ঘরের ভিতর প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নিজেদের ছয় ভরি স্বর্ণ এবং বন্দকী ২৬ ভরি স্বর্ণ সহ মোট ৩২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।

এদিকে, একই রাতে পাশের বাড়ির তমরদ্দি বাজারের স্বর্ণ ব্যবসায়ী সহদেব সাহা জানান, বাজার থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারি ভাঙ্গা। পরে দেখি নগদ ১০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। তিনি ধারণা করে বলেন, সম্ভবত খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে লুটেরার দল এ ঘটনা ঘটিয়েছে। ফলে এতবড় ঘটনার পরও রাতে আমরা একটুও টের পায়নি।
এবিষয়ে আজ দুপুরে হাতিয়া থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল দেখে আসি। এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park