1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

হত্যা মামলার প্রধান আসামী পুলিশের হাত থেকে পলায়ন

  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

মোঃ রেজাউল হক রহমত
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা থেকে আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান আসামি হালিম মিয়াকে শনিবার সন্ধ্যায় আটক করে নবীনগর থানা পুলিশ। এ সময় তার হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীকে পালিয়ে যেতে সহযোগিতা করায় জামাল মিয়ার ছেলে বিজয় মিয়াকে আটক করা হয়। রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ গ্রাম পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বার্তাকে বলেন, হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। আসামিকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে পারব।

উল্লেখ্য ২০২১ সালের (২৫ নভেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামী হিসেবে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো হালিম মিয়া।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park