1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

স্বামীর তালাবদ্ধ ফার্মেসির ভেতর থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার!

  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

শুক্রবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেহেনা (২৭) নড়াইল জেলার কালিয়া উপজেলার কিবরিয়ার স্ত্রী এবং গোপালগঞ্জ জেলা সদর এলাকার ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কিবরিয়া পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, শুক্রবার রাত পৌনে ১১টায় স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসির শাটারের নিচ দিয়ে টর্চলাইটের আলোতে নিহতের মরদেহ দেখতে পান। শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করে। প্রায় ৭-৮ মাস আগে থেকে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলেন। পরে ২-৩ মাস আগে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতেন এবং ফার্মেসি চালাতেন। গত তিন দিন আগে রেহেনা তার স্বামীর কাছে আসেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই একটি বঁটি পড়ে ছিল। গাজীপুরের শ্রীপুরে স্বামীর ফার্মেসির ভেতর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মার্কেট মালিক মোস্তফা কামাল বলেন, কিবরিয়া তার স্ত্রীকে নিয়ে ফার্মেসির ভেতর থাকতেন। তিন দিন আগে স্ত্রী রেহেনা এখানে আসেন।

ওসি আরও বলেন, নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রীকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park