1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

স্টেশন মাস্টারকে পেটালেন যাত্রীর স্বজনরা

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-

কিশোরগঞ্জে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেছেন যাত্রীর স্বজনরা।
শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারোসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রাখা হয়েছে৷
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতি ট্রেনটি আসছিল।ট্রেনটি ভৈরব স্টেশন আসার পর কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী ট্রেনটির একটি কেবিনে ওঠেন।ট্রেনে কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনারা টিকিট কেটে উঠছেন কিনা। এ ছাড়াও টিকিট দেখাতে বলেন। পরবর্তীতে তারা তাদের পরিচয় দেন।
এ সময় ওই নারী যাত্রী তাদের টিকিট কাটতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর ষ্টেশান থেকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে ট্রেনে ওঠেন। পুনরায় ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বললে তারা টিকিট কেটেছেন বলে জানান এবং দেখান। এসব বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে।
বর্তমানে খলিলুর রহমান গুরুতর আহত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে দুর্ভোগের শিকার হয়ে পড়েছেন যাত্রীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park