1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সুন্দরবনের কচিখালী খাল থেকে বাঘের লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪০ বার পঠিত

পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে পুরুষ রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) এর লাশ উদ্ধার করেছে পূর্ব সুন্দরবন বন বিভাগ। সোমবার মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে মঙ্গলবার সকালে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিম ময়না তদন্তের জন্য পৌঁছেছে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার জানিয়েছেন, রয়েল বেঙ্গল টাইগারটি কি কারণে মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। মঙ্গলবার সকালে দুইজন বিশেষজ্ঞ প্রাণী সম্পদ চিকিৎসককে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো জানান, মৃত রয়েল বেঙ্গল টাইগারটির চামড়া দাঁত ও নখ সংরক্ষণ করবে বন বিভাগ। বাঘের শরীরের অন্যান্য অংশ শরনখোলার কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park