1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এসে বালুবাহী ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনসহ থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

আজ রবিবার (২৩ জুন) সকাল ১০.৩০ এর দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম গেটের সামনে রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পারাপারের সময় শহর থেকে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। বৃদ্ধটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পরে স্থানীয় এলাকার লোকজন ধাওয়া করে শিলন্দা লাভলু-বাবলু কম্পোজিট টেক্সটাইল মিলের সামনে থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। যার নম্বর সিরাজগঞ্জ ড-১১-০৪১৭। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, মেডিকেলের সামনে আগত সেবা নিতে রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হয়। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন আশে পাশের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করলেও আবারো তারা বহাল তবিয়তে ঠাঁই পেয়েছে। দোকানের ভিড়ে মেডিকেলের গেটের পূর্ব ও পশ্চিম পাশ থেকে কোন গাড়ী দেখতে না পাওয়ায় পথচারীসহ যান পারাপারে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। এদিকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করনে মেডিকেল প্রশাসন ও স্থানীয় প্রশাসনের জোড়ালোভাবে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

উল্লেখ্যঃ হতভাগা ট্রাকের চাপায় পড়া মৃত বৃদ্ধের এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি৷ তবে মৃত বৃদ্ধের পকেটে থাকা প্রেসক্রিপশন এ তার নাম ও বয়স পাওয়া যায়৷ তার নাম মোঃ আলাউদ্দিন বয়স ৭২ বছর৷

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park