1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ০২টি চোরাই মোটর সাইকেলসহ কুখ্যাত মোটর সাইকেল চোর মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল গ্রেফতার:

  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

গত ০৮ জুন ২০২৪ খ্রিঃ রাত অনুমান ০৯.২০ ঘটিকায় শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে ‘হোটেল ইছাকী এমোস’এর আন্ডার গ্রাউন্ডের ভিতর উত্তর পাশ হইতে বাদী সেলিম আলী (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-সোনাছড়া চা বাগান, ০৮নং কালীঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল জেলা-মৌলভীবাজার এর একটি নীল রংয়ের Honda Livo 110 cc মোটর সাইকেল চুরির ঘটনায় অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে হোটেল ইছাকী এমোস এর সামনে থেকে বাদী সেলিম মিয়াসহ উপস্থিত লোকজনের সহায়তায় মোটর সাইকেল চোর মিল্টন সরকারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে বাদীর চোরাইকৃত একটি Honda Livo 110 cc নীল রংয়ের মোটর সাইকেল এবং মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৭টি মাস্টার কী (চাবি) উদ্ধার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে হোটেল “ইছাকী এমোস”এর আন্ডার গ্রাউন্ড হইতে অপর একটি Apache 160cc লাল রংয়ের মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ তার সহযোগী আসামীগন বিশেষভাবে তৈরি করা মাস্টার কি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে। সিডিএমএস যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
আটককৃত মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের (উত্তরপাড়া, দানিস মঞ্জিল) মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন প্রকাশ মৃত জাকির খানের ছেলে, সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে।
আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park