1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার গেরামারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম মাঠের পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)। এসময় তাদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বছির আহমেদ বাদল এর নির্দেশে এসআই তনু নন্দন রুরামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩জন আসামী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। সে শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডের
লোকমান হোসেনের ছেলে রেজুয়ান (২৮)। অপরাপর অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park