1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শহীদ সালামের স্মরনে দোয়া-মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

মোঃরেজাউল হক রহমত
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের বাম পাশে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকারের শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয়স্থ সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু মুছার সভাপতিত্বে রায়হান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুস সালামের ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ারুল হক সরকার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম শাহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মাওলানা এনামুল হক কুতুবি, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীন সরকার।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, মাহমুদুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা শহীদ আব্দুস সালামের আত্ম ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম নিয়ে আলোচনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আজকের এই দিনে (১৩-১২-২৩) নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের সরকার বাড়ির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। তাঁর নামে নবীনগর সদরের প্রধান একটি রাস্তার নাম ” সালাম রোড” নামকরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park