1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট:

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইলিয়াস আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

টানা দশদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে অবশেষে শুক্রবার (২৪ মে ) ভোর সাড়ে ৫ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস।

নিহত ইলিয়াস উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড়ছেলে। এর আগে গত ১৪ মে বিকেলে উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেল রোধ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার উপর প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

ওই হত্যার বিচারের দাবী জানিয়ে নিহতের স্বজনরা বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে মোটরসাইকেল রোধ করে তাকে এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।

এরপর ঘটনাস্থল থেকে ইলিয়াসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৪মে) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়াস।

এবিষয়ে বাগমারা থানার ওসি (তদন্ত) সোহেব খান বলেন, হামলার শিকার ইলিয়াসের মৃত্যুর সংবাদটি জানা ছিলো না আপনার মাধ্যমে জানলাম। গত ১৪ মে মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়। এই ঘটনায় একজনজে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হয়েছে । ৬ জন আসামী জামিনে আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park