1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রাজশাহীতে সাবেক এমপিসহ ৮২ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার রাতে বিস্ফোরক আইনে বাগমারা থানায় মামলাটি দায়ের করে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মতিন (৩২)। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্ত্রী।

আব্দুল মতিন উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সদস্য।

অভিযোগকারী আব্দুর মতিন বলেন, এমপি আবুল কালাম আজাদ নির্দেশে রামরামা গ্রামের যুবদল নেতা মুনসুর রহমানকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় পিটিয়ে জখম করার পর পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে ফেলে রেখে চলে যায় যুবলীগের ক্যাডারা। অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর পর তারা বিএনপির মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট করে এবং বোমা বিস্ফোরণ ঘটনায়।

মামলার অভিযোগের বরাদ দিয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, গত ৫ আগস্ট সরকারের পতনের পূর্বে উপজেলা বিভিন্ন এলাকায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ও দোকান পাট ভাংচুর, অগ্নিসংযোগ, হাট বাজারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মারপিট ও গুলি করে জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park