1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

যাত্রীবেশে ছিনতাইকারীদের হাতে খুন হওয়া আরাফাত হাসানের খুনি গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক রহমত(নবীনগর ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যাত্রী বেসে খুন হওয়া অটোরিকশাচালক আরাফাত হাসানের খুনি অবশেষে গ্রেফতার । ছিনতাইকারীরা আরাফাতকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি গনিশাহর মাজার থেকে দুই যাত্রী নিয়ে আরাফাত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রতনপুরের দিকে যাচ্ছিল। পথে রতনপুরের খাগাতুয়া জোড়া ব্রিজে অটোরিকশাটি ওঠার পরই যাত্রীবেশী দুই ছিনতাইকারী পেছন থেকে চালক আরাফাতকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। পরে আরাফাতের অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসান বলেন, যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক আরাফাতকে পেছন থেকে আচমকা ছুরি দিয়ে আঘাত করেছে। আরাফাত তার মোবাইল ফোনে তার বাবা এন্তাজ আলীকে বলে, ‘আব্বা, আমি অহন খাগাত্তা (খাগাতুয়া) জোড়া ব্রিজের ওপরে আছি, আমারে বাঁচাও আব্বা, ছিনতাইকারীরা আমারে কুবাইয়া মাইরা ফালাইতাছে।

নিহতের বাবা এন্তাজ আলী বলেন, আমার দুটি যমজ ছেলে। এক ছেলে প্রবাসে রয়েছে, সেও প্রবাসে যাওয়ার জন্য গত কয়েক দিন আগে পাসপোর্ট করে এনেছে। আমি এ হত্যার বিচার চাই।

নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আরাফাত হাসানের মরদেহ উদ্ধার করে।

হত্যাকারী একজনের বাড়ি নবীনগর উপজেলার রতনপুরে অপরজনের বাড়ি পার্শ্ববর্তী থানা আড়াইহাজারে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, অটোরিকশাচালক আরাফাত হত্যা মামলা ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park