
মোঃরাসেল জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন করে মাতলামি করায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা এলাকায় অভিযান পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।
সাজাপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দুলাল মিয়া, রুবেল, শামসু, শোরাফ মিয়া, মনির, নুরুল ইসলাম ও হেফিল। তারা ঐ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন বলেন, এলাকার কিছু ছেলে বেশকিছু দিন যাবৎ মাদক সেবন করে। মাদকের টাকার জন্য এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি করতো তারা। গোপন সংবাদে মাধ্যমে জানতে পারি তারা মজলিশপুর ইউনিয়নের দারমা এলাকায় মাদক সেবন করে অশ্লিল আচরণ ও মাতলামি করার সময় স্থানীয়রা সাত যুবককে আটক করেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক আইনে দুলাল মিয়াকে ১৫ দিন, রুবেল, শামসু, শোরাফ মিয়াকে এক মাস, মনিরকে দুই মাস ও নুরুল ইসলাম, হেফিলকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।