
মার্শাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি।
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের সমগ্র দেশে পালিত হয়ে আসছে মহান মে দিবস। বছর বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত ঘামে যে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে, সেই শ্রমজীবী জনগোষ্ঠী অপেক্ষিত। আজকের উন্নত সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তন সংগ্রাম। মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্রমিক সমাবেশ শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আমরা দেখি এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় বাংলাদেশ সহ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে।