1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মরিচ্যা চেকপোস্টে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ টেকনাফ ডিএনসির এএসআই আমজাদ বিজিবির হাতে গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কক্সবাজার -টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা দূর পাল্লার যানবাহনে তল্লাশী চালিয়ে ৭০হাজার ইয়াবা ও নগদ অর্ধ লক্ষ টাকাসহ টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক মোঃ আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে।

গতকাল ১৭ আগষ্ট রাতে টেকনাফ থেকে দূর পাল্লাগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মরত এএসআই এবং কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার আমতলী এলাকার তালুকদার বাড়ির সন্তান মোঃ আমজাদ হোসাইন (৪৩) এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে ৭০ হাজার ইয়াবা ও ৫০ হাজার নগদ টাকা উদ্ধার করেছে।

রোববার (১৮ আগস্ট) রামু থানার ওসি (তদন্ত) ইমন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান,এবিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশীর সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে। তিনি মূলত তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park