1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

সাভারের শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশের আলীকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী।
শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামসিং-ভাটপাড়া সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা জোর করে প্রধান শিক্ষককের পদত্যাগ মানিনা মানবোনা, শিক্ষকদের হুমকি কেন জবাব চাই, স্কুলে দালালী চলবেনা, আমাদের স্কুলে আমরাই থাকবোসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। 
মানববন্ধন উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নওশের স্যার দুইযুগ ধরে আমাদের এখানে দায়িত্ব পালন করে আসছেন কখনো তিনি কোন অনিয়ম ও দূর্নীতিকে প্রশ্রয় দেয়নি। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের সকলের প্রিয় শিক্ষককে অপমান ও হেনস্থার মাধ্যমে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নিয়েছে। যেটি সম্পূর্ণ অবৈধ। তাই আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের প্রিয় শিক্ষককে আবারো বিদ্যালয়ে ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি।
সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী প্রধান শিক্ষক আব্দুল আওয়ালকে অন্যত্র বদলির জন্য মৌখিকভাবে আবেদন করতে বলেন। বিষয়টি জানার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের বদলি আদেশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। অবিলম্বে নিয়মবর্হিভূতভাবে বদলির মৌখিক নির্দেশ বাতিলের দাবি জানান তারা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ দফা দাবী তুলে ধরেন।
বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী জানান, স্থানীয় শ্রমিকলীগ নেতা আব্দুল কাদের ও মো. সবজল হোসেন নামে দুই ব্যক্তি ২০ শতাংশ জমি বিদ্যালয়ের নিকট বিক্রয় করে পরবর্তীতে জানা যায় সেই জমির প্রকৃত মালিক তারা নন এটি মূলত সরকারি খাস জমি। কিন্তু পরবর্তীতে অভিযুক্তরা জমি এবং জমি বিক্রি বাবদ নেয়া অর্থ কোনটিই আর স্কুল কর্তৃপক্ষকে ফেরত দেয়নি। এছাড়া বিগত ম্যানেজিং কমিটির নির্বাচনে আব্দুল কাদের সভাপতি হওয়ার জন্য মো. সবজল হোসেনসহ ৫ জন প্রার্থীর একটি প্যানেল দেন। কিন্তু নির্বাচনে তারা সকলেই পরাজিত হওয়ায় আমিসহ স্কুলের ৫জন সিনিয়র শিক্ষকের উপর ক্ষুব্দ হন এবং আমাদেরকে বিভিন্ন হুমকিও প্রদান করেন। এরই জের ধরে গত ১৯ আগস্ট অভিযুক্ত আব্দুল কাদের, সবজল ও শরিফসহ আরো ৩০/৪০জন লোকজন বিদ্যালয়ে গিয়ে আমাকে খুঁজতে থাকে এবং মাইকে আমাকেসহ অন্যান্য শিক্ষদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। আমি সেদিন শারীরিক অসুস্থতার জন্য স্কুলে অনুপস্থিত থাকায় আমাকে না পেয়ে তারা মিছিল করতে করতে আমার বাড়িতে এসে আমাকে নানান হুমকি ও গালাগাল দিতে থাকে একপর্যায়ে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এবং আমাকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষর করিয়ে নেয়। আমি এ বিষয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park