
ডেস্ক রিপোর্টঃ-
গাইবান্ধার পলাশবাড়ী সরকারী কলেজের হিসাব রক্ষক গাইবান্ধা সদর উপজেলার পৌর শহরের খানাকা শরিফ এলাকার বাসিন্দা মৃত সমশের আলী প্রধানের ছেলে এই আবু এরশাদ মোঃ মিজানুর রহমান। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। বিগত সময়ে তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ৩৫ লক্ষ টাকা আত্নসাতের সাথে জড়িত থাকায় দুদকের মামলার চার্টসিট ভুক্ত একজন আসামী। এ ঘটনায় সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে দক্ষিনাঞ্চলে শাস্তি মূলক বদলীর আদেশ দেয়। তিনি সেখানে যোগদান না করে তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে ওই বদলীর আদেশ বাতিল করে নিজ এলাকায় বদলী নিয়ে বিগত ২০১৩ সালে পলাশবাড়ী সরকারী কলেজে যোগদান করেন। এখানে যোগদানের পর থেকেই তিনি স্থানীয় আওয়ামীলীগের একাধিক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধরী বিদ্যুৎ এবং সাবেক এমপি উম্মে কুলছুম স্মৃতির প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দূর্নীতিতে জড়িয়ে পড়ে। আর্থিক দূর্নীতি করে নামে-বেনামে গড়ে তোলে সম্পদের পাহার । বিগত সময়ে পলাধবাড়ী সরকারি কলেজের বেশ কয়েক জন সাবেক অধ্যক্ষের সাথে যোগসাজস করে তিনি কলেজের লক্ষ লক্ষ টাকা আত্নসাত করেছেন বলে তার বিরুদ্ধে কর্মকর্তা- কর্মচারীদের একাধিক অভিযোগ রয়েছে।
অপরদিকে সাবেক অধ্যক্ষ মিজানুর রহমানের বাড়ী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের এলাকায় হওয়ায় তিনিও মন্ত্রীর আত্নীয় পরিচয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক দূর্নীতে জড়িয়ে পড়েন। এই সুযোগকে কাজে লাগিয়ে হিসাব রক্ষক আবু এরশাদ দূর্নীতির বরপূত্র, ওই দূর্নীতিবাজ অধ্যক্ষের সাথে শ্রোতে গা ভাসিয়ে ধরাকে সরা জ্ঞান করে কর্মকর্তা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে আইনের তোয়াক্কা না করে লক্ষ লক্ষ টাকা আত্নসাত করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এদিকে একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ওই হিসাব রক্ষক ৫ আগষ্টের পূর্বে দম্ভ করে বলেছিলেন আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। আমি আওয়ামীলীগ করি,দল আমার সাথে আছে। সময়ের ব্যবধানে ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির উদ্দিন খান অত্র কলেজে যোগদানের পর হিসাব রক্ষক আবু এরশাদ মোঃ মিজানুর রহমান অধ্যক্ষকের সাথে যোগ সাজস করে পুনঃরায় অনিয়ম ও আর্থিক দূর্নীতিতে বেপরোয়া হয়ে উঠে। কলেজের ছাত্র সংগঠন গুলোর নেতৃবৃন্দ এই হিসাব রক্ষককে একাধিক বার সতর্ক করলেও তিনি সে দিকে কর্নপাত না করে দম্ভ করে বলেন, দুদকই আমার কিচ্ছু করতে পারে নাই,আপনারা আমার কি করবেন? অধ্যক্ষ স্যার আমার লোক,আমার কেউ কিছু করতে পারবে না। বর্তমানে ছাত্র-জনাতার বিপ্লবের পর সে এখন ভোল্ট পালটে সুকৌশলে অনিয়ম ও আর্থিক দূর্নীতি চালিয়ে যাচ্ছে। এই দূর্নীতিবাজ আবু এরশাদ মোঃ মিজানুরদের লাগামটা টানবে কে?
(চলবে আগামী সংখ্যায় চোখ রাখুন)