1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পঞ্চগড় সীমান্তে ভারতীয় দুই বন্য হাতি, আতঙ্কে গ্রামবাসী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মার্শাদুল ইভেন,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই হাতির দেখা গেছে। স্থানীয়রা বলছেন, রওশনপুর সীমান্ত দিয়ে এই দুই হাতি বাংলাদেশে প্রবেশ করে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিম গঞ্জ এলাকায় আসে। রাস্তায় একটি গরুকে আহত করে প্রাণী দু’টি। বর্তমানে ভূট্টাক্ষেতের ভেতরে হাতি দুইটি অবস্থান করছে।
হাতি দুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভীড় করছে। ইতোমধ্যে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছেন।  
তারা দর্শনার্থীদেরকে এলাকা ছেড়ে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কোনোক্রমেই যাতে হাতি দুটিকে উত্যক্ত না করা হয় হ্যান্ড মাইকের মাধ্যমে এমন আহ্বান জানাচ্ছেন তারা।
বনবিভাগ জানিয়েছে, ইতোমধ্যে ভারতীয় বন ও বন্য প্রাণী বিভাগ তাদের সাথে যোগাযোগ করেছে। হাতি দু’টিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
জেলা সহকারী বনসংরক্ষক নুরুন্নাহার জানান, আমাদের কর্মীরা স্থানীয়দের সচেতন করতে মাইকিং করছে। এই মুহূর্তে হাতি দু’টিকে কোনভাবেই উত্যক্ত করা যাবে না।
ভারতীয় বন ও প্রাণী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা hআমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা এলে আমরা হাতি দুটিকে কিভাবে তাদের কাছে তুলে দেয়া যায় পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park