
মার্শাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি ।
আসন্ন সদর উপজেলা নির্বাচন ২০২৪ এ ভাইস চেয়ারম্যান পথপ্রার্থী হিসেবে কাজী আল তারিক,সর্বস্তরের সকল পর্যায়ের মানুষের সমর্থন কামনা করেন। রবিবার পঞ্চগড় শহরের বিভিন্ন ব্যবসায়ী ও বাজারে গণসংযোগ চলাকালীন সময়ে কাজী আল তারিক, ভাইয়ের সাথে কথা হলে তিনি বলেন, আমার মার্কা উড়োজাহাজ,আমি ছোটবেলা থেকেই মানবিক কাজে এগিয়ে যেতে পছন্দ করতাম, সেই সুবাদে মানুষের পাশে থাকার জন্য আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। যাতে করে মানুষের পাশে থাকার জন্য এই দায়িত্ব আমাকে দায়বদ্ধতায় পরিণত করে। আগামীতে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জনগণের সাথে এবং পাশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।