1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পঞ্চগড়ে দুই দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মার্শাদুল ইভেন, প্রতিনিধি, পঞ্চগড়।

পঞ্চগড়ে দীর্ঘ চার বছর পর দুই দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন। এসময় পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আহসান হাবিব, প্রতিনিধি লুৎফর রহমান, তানজিরুল ইসলাম, মানিক হোসেন, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার বইপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান চর্চা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। মেলায় জাতীয় ও স্থানীয় লেখকদের বই নিয়ে জেলা শহরের বিভিন্ন লাইব্রেরিসহ ১৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় জেলা ছাত্রলীগ বইয়ের স্টলের পাশাপাশি পাঠক কর্ণার ও সেলফি কর্ণারের আয়োজন করেছে। বই মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলার প্রধান ফটকে ভাষা সৈনিক আব্দুল কাদিরের নামে একটি তোরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park