
মোঃ রেজাউল হক রহমত
উপজেলা প্রতিনিধি
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঘাউড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। নিহত সফিনূর ওই গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,কয়েক দিন আগে স্থানীয় অলেক শা’র ওরশে রুবেলকে মারধোর করে ফয়জুর রহমান। রুবেলের বড় ভাই সফিনূর প্রতিপক্ষের ফয়জুর রহমানকে আজ এ ঘটনা জিজ্ঞেস করতে গেলে তাকে কুপিয়ে আহত করে ফয়জুর ও তার লোকজন। খবর পেয়ে রুবেল ও তাদের পক্ষের লোকজন সেখানে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আরো ২ জন আহত হয়। তাদেরকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে তাদের। নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান-এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।