
মোঃরাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে নবীনগর রাধিকা সড়কের কাইতলা ইউনিয়নের নারুই বড়হিত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এনামুল। এই ঘটনায় রাকিব নামের আরও একজন আহত হয়েছেন।এলাকার লোকজন জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথেরমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার সহযোগী আমির হোসেন মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।