1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নবীনগরে এক দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

মোঃ রেজাউল হক রহমত
(নবীনগর ব্রাহ্মণবাড়িয়া)
আজ ২৯ডিসেম্বর শুক্রবার সকালে নবীনগর বড় বাজারের জনতা স্টোর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালিপদ দাস (৬৫)
নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মৃত হরিপদ দাসের ছেলে। তিনি নবীনগর বাজারের প্রণব কুমার রায়ের মালিকানাধীন জনতা স্টোর নামক দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

দোকান মালিক ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীনগর বড় বাজারে জনতা স্টোর নামের একটি দোকানে কালিপদ দাস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। রাত্রিবেলা এই দোকানে থাকলেও প্রতি শুক্রবার সে গ্রামের বাড়িতে যেত। সকালে মৃত অবস্থায় তাকে দোকানের ভিতর থেকে উদ্ধার করা হয়।

দোকান মালিক প্রণব কুমার রায়ের ছেলে পলাশ কুমার রায় ক্রাইম আপডেট 24কে জানান, শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে দোকান খুলতে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে বাবাকে জানান। পরে ৯টার দিকে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের উপর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তার ভাতিজা সুনীল দাস ক্রাইম আপডেট 24 কে জানান, তার চাচা গত ৪০ বছর ধরে এই দোকানে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে ফোন করে জানায় বছরের শেষ ও নতুন বছরের আগমন উপলক্ষে কাজের চাপ বেশি থাকায় সে শুক্রবার বাড়িতে যাবে না। সে সুস্থ অবস্থায় ছিল কোন ঔষধ সেবন করত না।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনা সত্যতা নিশ্চিত করে ক্রাইম আপডেট 24 কে জানান, নবীনগর বাজারের জনতা স্টোর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল শেষে মনে হয়েছে স্ট্রোক করে হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাস ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park