1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নওগাঁর মান্দায় এলজিইডি সিও’র বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

নওগাঁর মান্দায় এলজিইডির অফিসের কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তিনি মান্দা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে কর্মরত থেকে (পিআরএল) অবসরে গেছেন। বর্তমান সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা মেরামত ও সংস্কার কাজের ২০জন (আরএমপি,এলসিএস) মহিলারা সিও আবুল কাসেমের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য, দূর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, সিও আবুল কাসেম এলজিইডি অফিসে কর্মরত থাকা অবস্থায় রাস্তা সংস্কার ও মেরামত কাজে নিয়োজিত আরএমপি ও এলসিএস মহিলাদের নিকট থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তিনি অবসরে যাওয়ার পূর্বে এসব কাজের মহিলাদের নিকট আবারো নতুন করে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেক নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
এ,বিষয়ে অভিযুক্ত আবুল কাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, এগুলো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারো নিকট থেকে কোন টাকা গ্রহণ করিনি।

এব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, ইতিপূর্বে এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ হয়েছিল। আবার নতুন করে অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park