
স্টাফ রিপোর্ট:
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্দার উপজেলার ইউছুফপুর ব্রিজের নিচ থেকে হাত-পা,চোখ, মুখ বাঁধা শাহনাজ বেগম (৫৫)এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন দেবিদ্বার থানা পুলিশ।
সংবাদ পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্দার উপজেলার ইউসুফপুর ব্রিজের নিচ থেকে হাত -পা, চোখ, মুখ বাধা এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর নয়া দিঘীরপাড় গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান,তিনি গতকাল সকালে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট যাবে বলে বাড়ি থেকে আসেন। তিনি শাহনাজ বেগম (৫৫) অসুস্থতার কারনে ডাক্তার নিকট আসেন তারপর বাড়িতে আর ফিরে যাননি । দেবিদ্দার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ইলিয়াস জানান, উদ্ধার করা অজ্ঞাত মহিলার লাশ থানায় রাখা হয়েছে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা পূর্বক হাত-পা, মুখ বাধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের উপর থেকে বিলের নিচে ফেলে দিয়ে যায়।এটি একটি পরিকল্পিত ঘটনা প্রমাণ সাপেক্ষ ছাড়া কিছুই করা যাবে না।
তারপরও ময়নাতদন্ত করার পরে যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
মরদেহের হাতে- পায়ে, মুখে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত এবং মাথায় রক্তাক্ত চিহ্ন ছিল।
বৃহস্পতিবার রাতে লাশের পরিচয়পত্র শনাক্ত করা হয়। শাহনাজ বেগম মুরাদনগর বাখর নগর নয়াদিঘীরপাড় গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী।
ইউডি মামলা দায়ের পূর্বক লাশ ময়নাতদন্ত করার জন্য শুক্রবার সকালে কুমেক হাসপাতালে পাঠানো হবে।