1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চাঞ্চল্যকর ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়া আক্তার(২৪) হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

*ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চাঞ্চল্যকর ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়া আক্তার(২৪) হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।*

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৫ জুন ২০২৪ খ্রি. তারিখ বিকালে ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকায় চাঞ্চল্যকর সুমাইয়া আক্তার(২৪)’কে ছুরি দিয়ে গলা কেটে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ২৫ জুন ২০২৪ তারিখ বিকালে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি ভাড়া বাসার মধ্যে এক গৃহকর্মীর গলাকাটা লাশ পাওয়া যায়। উক্ত সংবাদটি পাওয়ার সাথে সাথে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছে উক্ত হত্যাকন্ডের রহস্য উদঘাটনপূর্বক তাৎক্ষনিক হত্যাকান্ডের মুলহোতা আসামী শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২), জেলা-নাটোর’কে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুসহ গ্রেফতার করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park