1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক মাদক দ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ০৫ জন

  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

গত ০৮/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক অত্র জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক দ্রব্য উদ্ধারসহ মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানাধীন ০৭নং হাজীপুর ইউপির অন্তর্গত সাটিয়া গ্রামস্থ বহড়া গুচ্ছগ্রাম গামী কাঁচা রাস্তার উপর থেকে মাদক উদ্ধারসহ আসামি মোঃ আলী হোসেন (৪৩) কে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানাধীন ১০নং জাবরহাট ইউপির অন্তর্গত রনশিয়া গ্রামস্থ চাইপাড়ার পশ্চিম পার্শ্বে দরগাবাড়ী গোরস্থানের কাঁচা রাস্তার উপর থেকে মাদক দ্রব্য ও ০১(এক)টি পুরাতন ব্যবহৃত বাজাজ প্লাটিনা মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত পলাতক আসামি মোঃ মশিবুল হক (৩২), এর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০৯ নং রায়পুর ইউপির অন্তর্গত মোলানী গ্রামস্থ মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের পাকা রাস্তার বিপরীত থেকে শুকনো গাঁজা উদ্ধারসহ আসামি মোঃ রাকিব (২৩), কে গ্রেফতার করা হয়।
ভূল্লী থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০৬নং আউলিয়াপুর ইউপির অন্তর্গত ৬৩নং কচুবাড়ী মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পূর্ব দিকে জনৈক সোনাউল্লাহ এর বসতবাড়ীর সামনে বোর্ড অফিস হতে কাঁঠালতলী বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মাদক সহ আসামি মোঃ আল আমিন হক (৩৫)কে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানার পৌরসভার অন্তর্গত ০৪ নং ওয়ার্ডস্থ মধ্য ভান্ডারা গ্রামস্থ মোঃ ভোলা (৩২), পিতা- মোঃ সিরাজুল ইসলাম এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনা থেকে মাদক উদ্ধারসহ আসামি মোঃ সজিব (২৮), কে গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ০১ নং গেদুড়া ইউপির অন্তর্গত মেদনীসাগর (নোনাডাঙ্গী) গ্রামস্থ মোঃ জামাল (৪০), মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park