1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে মোঃ রাজু মিয়া (২৭) নামে এক তরুণ নিহত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত ওই তরুণ বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালী মালধরিয়াপাড়া গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে৷
এ বিষয়ে
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় রাজু চোরাকারবারের জন্য রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার লাশ এখনও ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার তিনগাও বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন ক্যাম্পে আছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে লাশের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এবিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park